ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের উপকারীতা জানুন

  

ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাত কেন খাবেন? এবং এটি খেলে কিভাবে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন,সঠিকভাবে রান্না করার সেরা উপায়গুলো দেখে নিন। এবং কতটুকু লাল চাল আপনার প্রতিদিন খাওয়া উচিত জানুন
ডায়াবেটিস-রোগীদের-জন্য-লাল-চালের -ভাতের-উপকারীতা


ভাত আমাদের প্রিয় খাবারের তালিকায় প্রধান খাবার। ভাত ছাড়া যেন আমাদের কোনভাবেই চলে না। চালকে জলে সিদ্ধ করার খাবারই হচ্ছে ভাত, আর এ ভাত খেয়ে আমরা বাঙ্গালীরা বেচে থাকি। ভাত বাংলাদেশ এবং ভারতের মানুষের প্রধান খাবার। তবে প্রতিনিয়ত আমরা সাদা চালের ভাত বাংলাদেশী এবং ভারতের মানুষ বেশী খেয়ে থাকি, তবে ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পেজ সূচিপত্রঃ 

লাল চালের ভাত রান্নার সঠিক নিয়ম

ডায়াবেটিস রোগীদের জন্য লাল  চাল রান্না করার আগে পরিস্কার পানি দিয়ে আপনার চালগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর আপনি কতটুকু চাল রান্না করবেন কম পরিশ্রম ব্যাক্তি দৈনিক ৬০ - ৭০ গ্রাম চালের ভাত খেতে পারেন । আর আপনি যদি বেশী প্ররিশ্রম করে থাকেন তাহলে দৈনিক আড়াই থেকে তিন কাপ চাল রান্না করতে পারেন। লাল চালে ১০০ গ্রামে প্রায় ১১১ ক্যালোরি থাকে সে অনুপাতে আপনি কতটুকু খাবেন সেভাবে রান্না করবেন। 

তবে মনে রাখবেন কোন প্রকার তৈল বা ঘি না দেয়ায় ভালো। এতে ভাতের স্বাধ ভালো লাগে। চাল ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আপনি একটি পরিস্কার ছাকনি দিয়ে অবশিষ্ট পানিগুলো ছেকে নিবেন। 
শুধু লাল চাল খাবারের জন্য ব্যাবহার করলে খাবারটি ডায়াবেটিস এর জন্য উপযুক্ত হয়ে যায় না। ভাতের সঙ্গে মাছ, ডাল, সবুজ শাক-সবজি, ডিম অন্যান্য প্রোটিনযুক্ত খাবার রাখা ভালো এতে শরীরের পর্যাপ্ত ভিটামিন তৈরি হয়। লাল চালের ভাত আপনাকে সময়মতো খেতে হবে প্রয়োজনে আপনি একটি রুটিন করে খেতে পারেন। তবে আপনার যদি ওজন বেশী হয়,   তাহলে কম পরিমানের ভাত খাবেন যেটুকু খেলে আপনার ক্ষুধা থাকবেনা , শরীর সুস্থ্য থাকলে আপনার কাজ করতে ভালো লাগবে, ঘুমাতে ভালো লাগবে।  

ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যকর সকালের নাস্তা

শরীর সুস্থ্য রাখতে প্রয়োজন পরিমিত খাদ্য গ্রহণ, ডায়াবেটিস রোগীদের জন্য সকালে ফাইবার প্রোটিন এবং শর্করাযুক্ত খাবার খাওয়া অত্যান্ত জরুরী। কেননা খাদ্যভ্যাস ঠিক থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকে। সকালবেলা রুটি এবং সবুজ শাকসবজি খাবেন এবং চিনি একদম এড়িয়ে চলার চেষ্ঠা করবেন, তাতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকবে। মিষ্টি কম বেশী সবার প্রিয়, একটি খুশীর খবর এলে সবার আগে যে জিনিসটি মাথায় আসে সেটি হলো মিষ্টি, আপনাকে মিষ্টি কম খেতে হবে। 
মিষ্টি খেলে ওজন বাড়ে এক গ্রাম চিনি থেকে ৪ ক্যালোরি শক্তি পাওয়া যায়। তবে যদি সকালে আপনার কাছে কোন খাবার না থাকে তাহলে আপনি চিড়া, সবুজ ডাল, ছোলা, ডিম অমলেট করে নিতে পারেন। আপনি সব সময় চেষ্ঠা করবেন ফাইবার প্রোটিন পুষ্টিকর খাবার খাওয়ার জন্য এতে আপনার পেট বেশি সময় ভরা থাকবে। এবং আপনার শরীরে শক্তি পাবেন।

সাদা চাল ও লাল চালের পুষ্টিগুণের পার্থক্য 

সাদা চালের তুলনায় লাল চাল পুষ্টিগুন অনেক বেশী । বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতে প্রচুর পরিমাণে এন্টি-অক্সিড থাকে, লাল চালে ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে। নিয়মিত লাল চাল খেলে ভিবিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটি ডায়াবেটির ও হৃদরোগ রোগীদের জন্য খুবই উপকারি একটি খাবার।
ডায়াবেটিস-রোগীদের-জন্য-লাল-চালের -ভাতের-উপকারীতা

ভাত যেহেতু আমাদের প্রধাণ খাবার সেহেতু পুষ্টিকর খাবার আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত, আমরা বাজার থেকে যে সাদা চাল কিনে আনি, সেটিতে থাকে কার্বোহাইড্রেড যা আমাদের শরীরে ফ্যাট বা ওজন বাড়াতে সহায়তা করে। অটোরাইস মিশিনে চালকে চিকন করতে গিয়ে চালের ব্র্যাণ, প্যারিকার্প, জার্ম, এলিউরোন, এ সবকিছুই বাদ হয়ে যায়। ব্র্যাণ অংশটা বাদ যাওয়ার কারণে ৫১% শতাংশ মিনারেল, এবং ৮০% শতাংশ ফাইবার বাদ পড়ে যায়। 
যা ভিটামিন নায়াসিন এবং থায়াসিন সবকিছু মিলিয়ে ভিটামিন -ই বাদ পড়ে যায়। ভিটামিন নায়াসিন আমরা জানি মস্তিস্কের সচলতার জন্য অত্যান্ত প্রয়োজন। আমরা যে চিকন চাল খাই মজা বাড়ানোর জন্য, তা কিন্ত মোটা চালেরই একটি অংশ আর এটি আসে বেশীরভাগ ভারত থেকে আর এটি মিনিকেট নামে পরিচিত। 

আমাদের দেশে মিনিকেট নামে কোন ধান জাত নেই। সাদা চাউলের নামগুলো দেখুন : সুমন স্বর্ণা, বি-৪৮, বি-৫১, স্বর্ণ-৫, বিআর-৩৩ , জিরাশাইল, সুবল লোটা,  নাজিরশাইল,কাটারি। সাদা চালের ভাত শুধু আপনার পেট ভরা থাকে, তবে আমাদের দেশে লাল চাল দাম থাকায় মানুষ সাদা চাল কিনে খায়। 

সুগার নিয়ন্ত্রণে লাল চালের ভূমিকা

ডায়াবেটিসের সময় আপনার খাবারের প্রতি সচেতন হতে হবে। যেহেতু ভাত আমাদের প্রধাণ খাবার  তাই শুরুটা ভাতের মাধ্যমে হওয়া দরকার। লাল চাল তুলনামূলকভাকে বাজারে কম থাকায় আমরা সাদা চালের ভাত খেয়ে থাকি এতে ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের ঘাটতি দেখা দেয়।ম্যাগনিসিয়াম ও অন্যান্য উপাদান শরীরের মেটালিজম উন্নত করতে সহায়তা করে। এবং ওজন নিয়ন্ত্রনে সহায়তা করে।

বাজারে সেরা লাল চাল চেনার উপায়

সর্বপ্রথম বাজারে গিয়ে চালের দোকেন যাবেন, দোকানদারের থেকে অনুমতি নিয়ে  লাল অল্প কতগুলো চাল হাতে নিবেন , তারপর পরিক্ষা করবেন। আপনার দুই হাতে কোন রকম রং লেগে থাকে কিনা, যদি বেজাল মিশানো থাকে তাহলে চালগুলো সাদা হয়ে যাবে।
ডায়াবেটিস-রোগীদের-জন্য-লাল-চালের -ভাতের-উপকারীতা

মনে রাখতে হবে অর্জিনাল লাল চালে কোন রকম রং মিশানো থাকেনা। তারপর আপনি একটি নতুন পরিস্কার বাটিতে কতগুলো পানি নিবেন এবং বাজার থেকে কিনে আনা চালগুলো পানিতে দিয়ে কিছু সময় অপেক্ষা করুন সঠিক লাল চাল হলে রং উঠবেনা এবং যদি সাদা চালকে লাল করে তাহলে উঠে যাবে। 

আরো একটি উপায় আছে ডায়াবেটিস রোগীদের জন্য লাল চাল চেনার তা হলো : আপনি লাল চাল বাজার থেকে আনার পর ভাত রান্না করবেন, এবং যদি দেখেন চালের গায়ে ফাইবার অবশিষ্টে আছে মানে লাল আছে তাহলে বুঝে নিবেন এটি আসল লাল চাউল। 

এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর?

ডায়াবেটিস হলে লাল চাল খাওয়া যাবে?
  • হ্যাঁ, খাওয়া যাবে তবে  পরিমাণে অল্প । আপনার বয়স অনুযায়ী কম বেশি হতে পারে।
লাল চাল কিভাবে চিনবো?
  • বাজারে গিয়ে আপনি দেখবেন যে, চালের মধ্যে কোন প্রকার রং মিশ্রণ করা না দেখতে লালচে আকার সেগুলোই হচ্ছে আসল লাল চাল।
লাল চাল কত টাকা কেজি?
  • বাজারে  ১ কেজি লাল চাল ১৫০ টাকা কেজি, এবং ১০ কেজি চালের মূল্য ১১৫০ টাকা।
লাল চাল কোথায় পাওয়া যায়?
  • বড় সুপার শপ বা ভালো বড় মুদির দোকান, এবং বিশাল বাজারের মধ্যে এবং অনলাইনেও এই লাল চাল পাওয়া যায়। আপনি যদি প্রাথমিকভাবে না পান তাহলে ফেসবুক এবং অনলাইনে খুঁজে নিতে পারেন, ফেসবুকে অসংখ্য পরিমাণে ফেসবুক পেইজে রয়েছে সেখান থেকে আপনি চাইলে কিনতে পারেন , যে পেজটি আপনার কাছে বিশ্বস্ত মনে হয় সেখান থেকে নিবেন। 
১০০ গ্রাম লাল চালে কত ক্যালরি থাকে?
  •  ১১০ থেকে ১১১ ক্যালরি থাকে , যদি লাল চাল সিদ্ধ না থাকে কাঁচা অবস্থায় ৩৫০ থেকে ৩৬০ পর্যন্ত ক্যালোরি থাকে।

এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামত ও অভিজ্ঞতা?

ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের উপকারিতা সম্পর্কে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ যদি বলি, আমরা অনেকেই শুধুমাত্র না জানার কারণে সাদা চাউল খেয়ে থাকি। কিন্তু লাল চালে, ক্যালরি, আমিষ, ফাইবার তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে  থাকে। আমাদের দেশে সাধারণত খোলা বাজারগুলোতে লালচাল বেশী একটা পাওয়া যায় না সেজন্য এই চাল আমরা খেতে পারি না। ডায়াবেটিকস রোগীর জন্য লাল চালের ভাত অনেক উপকারী একটা খাদ্য, শুধুমাত্র লাল চাল খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না, আপনাকে  প্রতিদিন প্র্যাকটিসের সাথে ব্যায়াম করার অত্যন্ত জরুরী।

লাল চালের ভাত ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ তবে অনেক বেশি খেলে তা আবার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি, আপনি আমার পুরো পোস্টটি  পড়ে বুঝতে পেরেছেন যে ডায়াবেটিকস রোগীদের জন্য লাল চাল কতটা গুরুত্বপূর্ণ। আপনার যদি ডায়াবেটিস অলরেডি হয়ে থাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কতটুকু লাল চাল খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ঠিক ততটুকু পরিমাণে আপনি খাবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
Mostakem Bhuiyan
Mostakem Bhuiyan
আমি মোস্তাকিম ভূইয়া। অনলাইন ইনকাম, তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতা নিয়ে লেখালেখি করি। সহজ ভাষায় অনলাইনে আয়ের সুযোগ, প্রযুক্তির ব্যবহার, প্রয়োজনীয় টিপস ও নতুন তথ্য পাঠকদের মাঝে তুলে ধরাই আমার লক্ষ্য।