মাসে ১০ হাজার টাকা আয় করার ১০টি সেরা উপায় ২০২৬
মাসে ১০ হাজার টাকা আয় করার সেরা উপায় ও বাস্তবসম্মত উপায়গুলো জানুন।
শিক্ষার্থী ও গৃহিণীদের জন্য ঘরে বসে অনলাইন ও অফলাইনে আয়ের গাইড লাইন জানুন
একবারে সহজ মাধ্যমে যা আপনাকে কেউ বলবে না।
লেখাতে এমন কিছু টিপস এন্ড টেকনিক দেওয়া আছে। যেগুলো মেনে আপনি কাজ করলে আপনি
খুব সহজে মাসে ১০০০০ টাকা বা তার বেশি ইনকাম করতে পারবেন লেখাটা সম্পূর্ণ
মনোযোগ দিয়ে পড়ুন আপনার জন্য।
পেজ সূচিপত্রঃ
মাসে ১০ হাজার টাকা আয়ের সেরা উপায়
মাসে ১০ হাজার টাকা আয় করার জন্য আপনাকে বিশাল বড় কোনো টেকনিক্যাল এক্সপার্ট
হতে হবে না। আপনার যদি বাংলা বা ইংরেজিতে গুছিয়ে লেখার অভ্যাস থাকে, তবে
যেকোনো ওয়েবসাইট বা ব্লগের জন্য আর্টিকেল লিখে আপনি খুব সহজেই মাসে ১০ থেকে
১৫ হাজার টাকা আয় করতে পারেন। বর্তমানে একটি মানসম্মত ১,০০০ শব্দের লেখার
জন্য ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। অর্থাৎ, মাসে মাত্র ২০-২৫ টি ভালো
আর্টিকেল লিখতে পারলেই আপনার কাঙ্ক্ষিত ১০ হাজার টাকার লক্ষ্য পূরণ হয়ে যাবে।
একইভাবে, স্থানীয় ছোট ব্যবসা বা বিভিন্ন অনলাইন পেজের জন্য সোশ্যাল মিডিয়া
ম্যানেজার হিসেবে কাজ করাও একটি চমৎকার মাধ্যম। সেখানে কাজ হবে পেজের জন্য
রেগুলার পোস্ট তৈরি করা, ক্যাপশন লেখা এবং কাস্টমারদের মেসেজের উত্তর দেওয়া।
২টি থেকে ৩টি ছোট ব্র্যান্ডের পেজ ম্যানেজ করতে পারলেই খুব অনায়াসে আপনার
মাসে ১০ হাজার টাকা বা তার বেশি ইনকাম চলে আসবে।এমনকি আপনার নির্দিষ্ট কোনো
বিষয়ে পড়াশোনায় ভালো দখল থাকলে, এখন অনলাইনে ২-৩ জন শিক্ষার্থীকে টিউশন বা
কোচিং করিয়েও কিন্তু একদম নিশ্চিন্তে প্রতি মাসে এই টাকাটা আয় করা সম্ভব।
ফ্রিল্যান্সিং শুরু করে অনলাইন ইনকাম করুন
অনলাইনে আয় করার কথা শুনলে অনেকেই মনে করেন এটি খুব কঠিন কিছু বা রাতারাতি ধনী
হওয়া যায়। সত্যি কথা হলো, ফ্রিল্যান্সিং কোনো জাদুর ব্যাপার নয়; এটি একটি
সাধারণ কাজের বাজার, যেখানে আপনার দক্ষতা থাকলে মানুষ আপনাকে কাজে সাহায্য করার
বিনিময়ে টাকা দেবে। আপনার যদি একটি সাধারণ কম্পিউটার বা স্মার্টফোন এবং কাজের
প্রতি প্রবল ইচ্ছা থাকে, তবে বড় ডিগ্রি ছাড়াই এই ক্ষেত্রে পা রাখা সম্ভব।
শুরুতে বেশ জটিল কাজে না গিয়ে ক্যানভা দিয়ে ফেসবুক পোস্ট ডিজাইন, বাংলা কনটেন্ট
লেখা বা সোশ্যাল মিডিয়া পেজ পরিচালনার মতো সহজ কাজ দিয়ে শুরু করতে পারেন।
আরো পড়ুনঃ ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে
ফ্রিল্যান্সিংয়ের প্রধান আকর্ষণ হলো কাজের জন্য নির্দিষ্ট সময়ের অভাব নিজের
সুবিধা অনুযায়ী দিনে ২ থেকে ৩ ঘণ্টা দিলেই শুরুর দিক থেকে মাসে ৮ থেকে ১০ হাজার
টাকা সহজেই অর্জন করা যায়। কাজের পর পেমেন্ট সরাসরি বিকাশ বা নগদে পাওয়ার
অসাধারণ সুবিধাও রয়েছে। তবে মনে রাখবেন, কাজ শেখার পাশাপাশি ক্লিক করে আয় বা
ইনভেস্টমেন্ট অ্যাপের পিছনে গিয়ে নিজের পরিশ্রমের টাকা ও সময় নষ্ট করবেন না।
নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে প্রথম কাজটি সম্পন্ন করুন;
কাজের পর ক্লায়েন্টের প্রশংসা ও প্রথম আয়ের যে আত্মবিশ্বাস পাবেন, তা আপনাকে
অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
কনটেন্ট রাইটিং দিয়ে টাকা আয় করুন
যদি আপনি লেখালেখিতে আগ্রহী হন বা কোনো বিষয় সহজ ভাষায় সুন্দরভাবে বোঝাতে
পারেন, তবে কনটেন্ট রাইটিং আপনার আয় বৃদ্ধির একটি চমৎকার উপায় হতে পারে।
বর্তমান সময়ে নানান ব্লগ, ই-কমার্স ওয়েবসাইট, ইভেন্ট ও সোশ্যাল মিডিয়া পেজের
জন্য প্রতিদিন অসংখ্য আর্টিকেলের দরকার পড়ে। এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো,
লেখালেখি শুরু করার জন্য আপনাকে কোন জটিলতা বুঝতে হবে না শুধু আপনার নিজের
ভাষায় স্পষ্টভাবে লেখার দক্ষতা আর ইন্টারনেট থেকে সঠিক তথ্য খুঁজে বের করার
আগ্রহ থাকলেই যথেষ্ট।
শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক হলো প্রথমে সব বিষয় নিয়ে লেখার
চেষ্টা করবেন না। ধরুন, আপনি ভ্রমণ পছন্দ করেন, মোবাইল-গ্যাজেট ভালোবাসেন, অথবা
রান্নার সহজ টিপস জানেন; সেই পছন্দের বিষয়টি নিয়ে ২টি থেকে ৩টি ভালো নমুনা
আর্টিকেল লিখে একটি গুগল ডকে সজ্জিত করুন। পরে বিভিন্ন ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন
অথবা ওয়েবসাইট মালিকদের সঙ্গে সরাসরি মেসেজ করে আপনার লেখার নমুনা পাঠান। কাজ
পাওয়া আসলে খুব কঠিন নয়! প্রতি মাসে নিয়মিত মাত্র ১৫-২০টি সাধারণ আর্টিকেল
লিখতে পারলে হাতখরচ মিনিমাম উঠবে, সাথে ৮ থেকে ১০ হাজার টাকা ঘরে বসে
সত্যিকারভাবে আয় হবে। টাকা সরাসরি আপনার বিকাশ বা নগদ একাউন্টে চলে আসবে।
ব্লগিং শুরু করে প্রতিমাসে আয় করুন
নিজের একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আয় করার অনুভূতিটি সত্যিই
বিশেষ। এটিকে একটু নিজের জমিতে একটি ছোট দোকান খোলার মতো ভাবা যেতে পারে শুরুর
দিকে দোকানটি সাজাতে কিছু পরিশ্রম ও সময় লাগবে, কিন্তু একবার কাস্টমার আসা শুরু
হলে আপনি ঘুমাতেও পারেন, তবুও আপনার সেই দোকান থেকে আয় হতে থাকবে। যাকে আমরা
সাধারণভাবে ‘প্যাসিভ ইনকাম’ বলে থাকি। আর এই কাজ করার জন্য আপনার কোডিং বা জটিল
প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন নেই; বরং মানুষের জন্য উপকারী তথ্য সহজ ভাষায় লিখে
প্রকাশ করাই হলো মূল বিষয়।
ব্লগিং শুরু করার জন্য প্রথমে ভাবুন, আপনি কোন বিষয়ে বেশি আগ্রহী এটি হতে পারে
ট্রেনের সময়সূচী, সরকারি সেবা সম্পর্কিত তথ্য, মোবাইল কেনার পরামর্শ বা সহজ
রান্নার টিপস। সম্পূর্ণ বিনামূল্যে Google Blogger ব্যবহার করে একটি সাইট তৈরি
করুন এবং সাধারণভাবে ২০-৩০টি তথ্যবহুল লেখা নিয়মিত পোস্ট করুন। যখন আপনার সাইটে
মানুষ প্রতিদিন ভিজিট করতে শুরু করবে, তখন গুগল এডসেন্স (Google AdSense) বা
দারাজের মত অ্যাফিলিয়েট লিংক যুক্ত করে মাসে ১০,০০০ টাকা বা তার চেয়েও বেশি আয়
সম্ভব। প্রথমে কিছু ধৈর্য্য ধরে ৩-৪ মাস অপেক্ষা করুন, এই ওয়েবসাইটটি আপনার
জীবনের স্থায়ী আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে আয় করুন
আজকাল আমরা সবাই কমবেশি ফেসবুকে বা ইনস্টাগ্রামে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাই,
তাই না? কিন্তু আপনি কি জানেন, এই প্রতিদিনের সাধারণ স্ক্রোলিংয়ের অভ্যাসটাকে
কাজে লাগিয়েই মাসে ১০ হাজার টাকা আয় করার সেরা উপায় বের করা সম্ভব? আমাদের
দেশে এখন হাজার হাজার অনলাইন শপ, বুটিক হাউস আর ছোট ব্যবসা গড়ে উঠেছে। কিন্তু
এসব পেজের মালিকরা ব্যবসার কাজে এতটাই ব্যস্ত থাকেন যে নিয়ম করে ছবি পোস্ট
করা, ক্যাপশন লেখা কিংবা পেজের মেসেজে কাস্টমারকে উত্তর দেওয়ার সময় পান না।
আর এখানেই আপনার মতো সুযোগটি লুকিয়ে রয়েছে।সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে
কাজ শুরু করতে বিশাল কোনো ডিগ্রির প্রয়োজন নেই।
আপনি কেবল পেজে সুন্দর করে প্রোডাক্টের বিবরণ লেখা, সাধারণ ক্যানভা দিয়ে একটা
ছবি বানিয়ে পোস্ট দেওয়া এবং কাস্টমারকে বিনয়ের সাথে দ্রুত রিপ্লাই দেওয়ার
দায়িত্বটুকু নিবেন। শুরুতেই বড় কোনো কোম্পানিতে না গিয়ে আপনার চেনা-জানা
লোকাল পেজগুলো বা ফেসবুকের বিভিন্ন বিজনেস গ্রুপে পোস্ট দিয়ে সাহায্য করার
প্রস্তাব দিন। মাত্র দুই থেকে তিনটা মাঝারি পেজের দায়িত্ব নিতে পারলেই কিন্তু
কোনো বাড়তি ঝামেলা ছাড়াই হাতখরচ উঠে যাবে, যা বর্তমান সময়ে শিক্ষার্থীদের
জন্য মাসে ১০ হাজার টাকা আয় করার সেরা উপায় হিসেবে হাতেনাতে কাজ করে। নিজের
পছন্দের সোশ্যাল মিডিয়ায় কাজ করার এই স্বাধীনতা আর প্রতি মাসে বিকাশ বা নগদে
সরাসরি টাকা হাতে পাওয়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ।
টিউশন পড়িয়ে প্রতিমাসে ইনকাম করুন
আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার খরচ বহন বা প্রথম উপার্জন করার
সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নিরাপদ উপায় হলো টিউশন। আপনি যদি মাঝারি পর্যায়ের
ছাত্রছাত্রীদের অন্তত এক বা দুই বিষয়ে সহজ ভাষায় বোঝাতে পারেন, তাহলে টিউশনি
করে আয় করা কঠিন কিছু নয়। বিনিয়োগ ছাড়াই সম্পূর্ণ নিজের মেধা ও সময় ব্যবহার
করে প্রতি মাসে আয় করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।এখন প্রশ্ন উঠতে পারে,
টিউশন কোথায় পাওয়া যাবে? আগের মতো কেবল মোড়ে মোড়ে পোস্টার লাগানো বা পরিচিতদের
কাছে সাহায্য চাওয়ার দিন শেষ হয়ে গেছে।
আপনি আপনার এলাকায় বিভিন্ন ফেসবুক টিউশন গ্রুপে সম্পৃক্ত হতে পারেন অথবা বিডি
টিউটরস (BD Tutors)-এর মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নিবন্ধন করতে পারেন। এর
ওপর, এখন জুম বা গুগল মিটের মাধ্যমে বাড়িতে বসে দেশের যেকোনো জায়গার
শিক্ষার্থীকে পড়ানোর অসাধারণ সুযোগ এসেছে। দিনে মাত্র ১ থেকে ২ ঘণ্টা সময় দিয়ে
২টি টিউশন করলেই মাস শেষে সহজেই ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করা সম্ভব। আর
সবচেয়ে বড় সুবিধা কী জানেন? ছোটদের শিক্ষা দিতে গিয়ে নিজের মৌলিক বিষয়গুলো আরও
শক্তিশালী হয়ে ওঠে, যা ভবিষ্যতের চাকরির পরীক্ষায় বা নিজের পড়াশোনায় বিশাল কাজে
আসে।
রিসেলিং বিজনেস শুরু করার সহজ গাইড
আপনি কি কোনো ধরনের টাকা-পয়সা ইনভেস্ট না করেই নিজস্ব একটা ছোট ব্যবসা শুরু
করার কথা ভাবছেন? তাহলে রিসেলিং বিজনেস হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট
একটা অপশন। সহজ কথায়, রিসেলিং হলো পাইকারি বিক্রেতা বা হোলসেলারদের কাছ থেকে
কাপোড়, থ্রি-পিস, জুতো বা গ্যাজেটের মতো পণ্যের ছবি নিয়ে নিজের ফেসবুক পেজে
বা পরিচিতদের কাছে প্রচার করা। কোনো প্রোডাক্ট আগে থেকে কিনে বা গুদামজাত করে
রাখার কোনো ঝুঁকি এতে নেই তাই জিরো ইনভেস্টমেন্টে কাজ শুরু করতে চাওয়া
মানুষদের জন্য এটাই হলো মাসে ১০ হাজার টাকা আয় করার সেরা উপায়।
কাজটা শুরু করা একেবারেই পানির মতো সহজ। প্রথমে ভালো মানের পাইকারি পণ্য দেয়
এমন কিছু বিশ্বস্ত রিসেলিং অ্যাপ বা ফেসবুক সাপ্লায়ার গ্রুপ বেছে নিন। তাদের
ক্যাটালগ থেকে প্রোডাক্টের ছবি আর বিবরণ নিয়ে আপনার নিজের পেজে নিজের ধরা
লাভে দাম বসিয়ে পোস্ট করুন। যখনই কোনো কাস্টমার আপনার কাছ থেকে অর্ডার করবে,
আপনি সাপ্লায়ারকে কাস্টমারের ঠিকানা পাঠিয়ে দেবেন; বাকি ডেলিভারি ও টাকা
আদায়ের সব কাজ সাপ্লায়ারই করে দেবে। দিনে মাত্র ২-৩ ঘণ্টা সময় দিয়ে যদি মাসে
১০-১৫টা সফল সেল বের করতে পারেন, তবে কোনো প্রকার পুঁজি হারানোর ভয় ছাড়াই
ভালো টাকা পকেটে ঢুকে যাবে। সত্যি বলতে, কোনো রিস্ক না নিয়ে নিজের পায়ে
দাঁড়াতে চাওয়া স্টুডেন্ট ও গৃহিণীদের জন্য এটি বর্তমানে মাসে ১০ হাজার টাকা
আয় করার সেরা উপায় হিসেবে পরিচিতি পেয়েছে।
ডাটা এন্ট্রি টাইপিং কাজ শুরু করুন
যদি আপনার কাছে একটি কম্পিউটার বা ভালো মানের স্মার্টফোন থাকে এবং কিছুটা
টাইপিংয়ের ধৈর্য থাকে, তবে সহজেই ডাটা এন্ট্রি কাজ করে আয়ের সুযোগ তৈরি করা
সম্ভব। সহজভাবে বললে, কোনো নথি, ছবি বা পিডিএফ দেখেই তা মাইক্রোসফট ওয়ার্ড বা
এক্সেল শিটে সঠিকভাবে টাইপ করে সাজিয়ে রাখাই ডাটা এন্ট্রি। এর জন্য কোনো বিশাল
টেকনিক্যাল ডিগ্রি বা জটিল বিষয় জানার প্রয়োজন নেই কেবল একটু মনোযোগ এবং দ্রুত
টাইপ করার অভ্যাস থাকলেই কেউ এ কাজে যুক্ত হতে পারেন। Fiverr বা Upwork-এর মতো
আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ছাড়াও আমাদের দেশের ফেসবুকের বিভিন্ন নির্ভরযোগ্য
গ্রুপ ও স্থানীয় এজেন্সিগুলোতে নিয়মিত এমন কাজের সুযোগ মেলে।
আরো পড়ুনঃ গুগল এডসেন্স থেকে আয় করার সেরা
দিনে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা কাজ করলে মাস শেষে ৮ থেকে ১০ হাজার টাকা সহজেই অর্জন
করা সম্ভব।তবে ডাটা এন্ট্রি ফিল্ডে প্রবেশের আগে একটি কথা মনোযোগ দিয়ে মনে রাখা
জরুরী এখানে প্রতারকের অভাব নেই! যারা কাজ দেওয়ার কথা বলে প্রথমেই
‘রেজিস্ট্রেশন ফি’ বা ‘ফাইল প্রসেসিং চার্জ’ হিসাবে টাকা দাবি করে, তারা
পুরোটাই ভুয়া। প্রকৃত কাজের নিয়ম হচ্ছে, আপনি শ্রম দেবেন এবং কাজের শেষে
পেমেন্ট পাবেন আগে কাউকে এক টাকাও দেবেন না। সম্পূর্ণ ফ্রিতে কাজ শুরু করার
সুযোগ এবং বিশ্বস্ত ক্লায়েন্টদের সাথে সবসময় যুক্ত থাকুন। নিজের টাইপিং স্পিড
কিছুটা বাড়িয়ে সঠিক সময়ে নির্ভুল কাজ জমা দেওয়ার অভ্যাস গড়ে তুলুন; বিশ্বাস
করুন, এই একটি সৎ ও সহজ কাজই আপনাকে প্রতি মাসে স্বাবলম্বী করে তোলতে সক্ষম।
এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রশ্নঃ অভিজ্ঞতা ছাড়া আয়ের সহজ উপায় কোনটি?
- উত্তরঃ ক্যানভা ডিজাইন, টিউশন ও রিসেলিং ব্যবসা।
প্রশ্নঃ মোবাইল দিয়ে মাসে ১০ হাজার টাকা আয় সম্ভব?
- উত্তরঃ হ্যাঁ, কনটেন্ট রাইটিং ও পেজ ম্যানেজমেন্ট করে সম্ভব।
প্রশ্নঃ দিনে কত ঘণ্টা সময় দেওয়া লাগবে?
- উত্তরঃ প্রতিদিন মাত্র ২ থেকে ৩ ঘণ্টা দিলেই হবে।
প্রশ্নঃ ডাটা এন্ট্রি কাজের জন্য কি কম্পিউটার লাগবেই?
- উত্তরঃ না, স্মার্টফোনে গুগল ডক্স দিয়েও করা যায়।
প্রশ্নঃ কাজের আগে পেমেন্ট চাইলে কী করব?
- উত্তরঃ সাথে সাথে এড়িয়ে চলুন, কারণ এগুলো শতভাগ ভুয়া।
আমার ব্যক্তিগত মতামত ও অভিজ্ঞতা
মাসে ১০ হাজার টাকা আয় করার সেরা উপায় খুঁজতে গিয়ে আমরা অনেকেই শুরুতে ভুল
পথে হেঁটে ফেলি বা শর্টকাটের চক্করে পড়ে মূল্যবান সময় ও টাকা নষ্ট করি। আমার
নিজের দীর্ঘদিনের অনলাইন অভিজ্ঞতায় দেখেছি কোনো ফেক অ্যাপে ইনভেস্ট করে কিংবা
রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে কপাল ফেরানো যায় না। আপনি যদি সত্যি সত্যিই
প্রতি মাসে হাতখরচ বা পরিবারের পাশে দাঁড়ানোর মতো বিশ্বস্ত একটা ইনকাম সোর্স
চান, তবে সততা ও নিজের দক্ষতার ওপর ভরসা রাখার কোনো বিকল্প নেই। আমি নিজে যে
পথগুলো পরীক্ষা করে দেখেছি, তার মধ্যে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো একটি স্কিল
বেছে নেওয়া এবং অন্তত এক মাস টানা ধৈর্য ধরে তা চর্চা করাই আসল ট্রিক।
মাসে ১০ হাজার টাকা আয় করার সেরা উপায় হলো যা কিছু আপনি আজ শিখলেন যেমন
ক্যানভা ডিজাইন, বাংলা কনটেন্ট রাইটিং, টিউশন কিংবা রিসেলিং তার মধ্যে থেকে
আপনার সাধ্যের মধ্যে থাকা কাজটি এখনই শুরু করে দেওয়া। কাজের শুরুতে কোনো
ক্লায়েন্ট বা পেমেন্ট না পেয়ে হতাশ হবেন না; আমি নিজে প্রথম কাজ পাওয়ার আগে
বহুবার নিজের কাজের নমুনা তৈরি করে লোককে দেখিয়েছি। একটা কথা মন থেকে বলি
বাস্তবে সততার সাথে দিনে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা সঠিক নিয়মে পরিশ্রম করলে এই
সামান্য ১০ হাজার টাকার টার্গেট পূরণ করা মোটেও অসম্ভব কোনো বিষয় নয়। আজই
প্রথম ছোট পদক্ষেপটি নিন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, দেখবেন সফলতা আপনার
দরজায় এসে ঠিকই কড়া নাড়বে।


